বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
থানাহাজতের গ্রিল ভেঙে পালালেন রোহিঙ্গা যুবক!

থানাহাজতের গ্রিল ভেঙে পালালেন রোহিঙ্গা যুবক!

ভিশন বাংলা ডেস্ক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার রোহিঙ্গাদের ক্যাম্প ভাসানচর থানাহাজতের গ্রিল ভেঙে মো. শাহেদ উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ভাসানচর থেকে গ্রেপ্তার করা হয় আসামি রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাকে নৌ-পথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচর থানাহাজতে রাখা হয়। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোন এক সময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।

তিনি আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের ৬ নম্বর কক্ষে বসবাস করতেন। পালানোর পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য ভাসানচর ও আশপাশের এলাকায় অভিযান অব্যহত রয়েছে।

ওসি আরো বলেন, তিনি পালিয়ে কোথাও থাকতে পারবেন না। আমরা তাকে ধরতে সমর্থ হবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com