বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
গজারিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে গজারিয়ায় গণপিটুনিতে চাঁদাবাজ নিহত

গজারিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে গজারিয়ায় গণপিটুনিতে চাঁদাবাজ নিহত

গজারিয়া থেকে সুমন খান:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদী (মতলব অংশ) বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের মারধরে মামুন বেপারী(৩৮) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে। আজ দুপুরের মেঘনা নদীর চাদপুরের উত্তর মতলব সিধারচর এলাকায় এঘটনা ঘটে।
নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া জামালপুরের মোহাম্মদ আলির ছেলে। সে একজন নদীতে চিহ্নিত চাঁদাবাজ বলে জানিয়েছে নৌপুলিশ।
চাঁদপুর মতলব উত্তর বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরের মেঘনা নদীতে ট্রলারযোগে মামুন সহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সাথে তাদের মারামারি হলে মামুন মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে তার সাথের লোকজন তাকে গুরত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন সুলতানা মৃত ঘোষণা করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিছ উদ্দিন জানান, নিহতের লাশ তার স্বজনরা গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে ঘটনাটি নদীর যে অংশে ঘটেছে সেটি মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পরেছে। তাই এখন গজারিয়া থানা থেকে শুধুমাত্র নিহত মরদেহের সুরতহাল করা হবে। মামলা মতলব উত্তর থানায় করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com