শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ডেস্ক নিউজ: কক্সবাজারের টেকনাফ সদরের দক্ষিণ লেংগুরবিল এলাকায় শাহিনুর আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল গ্রামের মো. উল্লাহ’র ছেলে ছৈয়দ আহমদের স্ত্রী। নিহতের স্বজনদের দাবি, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

জানা যায়, নিহত শাহিনুর আক্তারের সঙ্গে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ছৈয়দ আহমদের। তাদের একটি শিশু সন্তান রয়েছে। নিহতের ভাই ফারুক জানান, শ্বশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়েছে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে খাটের উপর শাহিনুরের মরদেহ এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়।নিহত শাহিনুরের মা জানান, আমার মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়ি দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন। এমনকি নিহত শাহিনুরকে তার শাশুড়ি দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে।খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সজীবের নেতৃত্বে একদল পুলিশ শাহিনুরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com