শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
খুলনা বিভাগে করোনায় এক দিনে রেকর্ড ৪৬ মৃত্যু

খুলনা বিভাগে করোনায় এক দিনে রেকর্ড ৪৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগে করোনাভাইরাসে এক দিনে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

এই সময়ে নতুন ১ হাজার ৩০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৫৬৬ জন।করোনায় এর আগে খুলনায় গত ১ জুলাই সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা জানান, এক দিনে খুলনা ও কুষ্টিয়ায় ১৫ জন করে, যশোরে ৭ জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরায় ২ জন করে মৃত্যু হয়েছে। এ ছাড়া মেহেরপুর, সাতক্ষীরা ও বাগেরহাটে ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়।খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন।আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ২১৮ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com