শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে গৃহবধুর নগ্ন ও অর্ধ-দগ্ধ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধুর নগ্ন ও অর্ধ-দগ্ধ মরদেহ উদ্ধার

অন্তর রায় প্রিন্স,  ঠাকুরগাঁও প্রতিনিধি : 
ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলি সড়কের পাশে নিজ বাসার গলি থেকে মিলি চক্রবর্তী (৪৫) নামে এক গৃহবধুর নগ্ন ও অর্ধ দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বাড়ীর সংলগ্ন গলিতে মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার ছেলে অর্ক রায় ৯৯৯-এ পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মিলি চক্রবর্তী সমীর কুমার রায় ওরফে সোনা’র স্ত্রী।তিনি এক সময় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
নিহত মিলির স্বামী সোনা জানান, তিনি রাতে খেলা দেখে ঘুমিয়ে পড়েন, সকালে ঘুম থেকে উঠে এ অবস্থা দেখতে পান।তিনি আরও বলেন, তার স্ত্রী টেবিলে রাখা একটি ডায়েরীতে সুসাইড নোট লিখে গেছেন।  সেখানে লিখা ছিলো-“তিথি তুই যা ভাবছিলি তা নয়, আমার ক্যান্সার হয়েছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”।
নিহতের ছেলে অর্ক রায় জানান, আমার কয়েকদিন থেকে জ্বর, আমি অসুস্থ্য।সকালে আমার স্ত্রী আমাকে ঘুম থেকে ডেকে বলে জানালা দিয়ে গলিতে শাখা পড়া একটি মহিলার লাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে উনি তোমার মা। পরে আমি জানালা দিয়ে দেখে ৯৯৯-এ কল করি।
অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কোন দাহ্য পদার্থ দিয়ে মৃতদেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, শরীরে পোশাক না থাকায় ধর্ষণের পর হত্যা কিনা সেসব প্রশ্নে তিনি বলেন, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে মৃত্যর ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে সিআইডি, পিবিআই ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com