বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জে মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক জগদীশপুর (তেমুনিয়া) প্রবেশদ্বারে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮জুলাই) সকাল ৬:৩০ মিনিট অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলো-শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান ২০নং গ্রামের পিতা মৃত কিরন রেলী ছেলে লিটন রেলী (৩৫), একই এলাকার পিতা মৃত অনিল কর্মকার মিঠন কর্মকার (৩২)।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছি ও ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com