বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
গজারিয়ায ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গজারিয়ায ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গজারিয়া প্রতিনিধি সুমন খান:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তুহিন হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজার এলাকার বাসিন্দা মো. হাবিবউল্লাহর ছেলে। তিনি মোখলেসুর রহমানের ডকইয়ার্ডে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে হোসেন্দী ইউনিয়নে জামালদী এলাকায় মোকলেছের ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে তুহিন ডকইয়ার্ডে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেয়ামত শুকরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রইছ উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এবিষয়ে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com