বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে ফাঁদ সহ আটক ৩

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে ফাঁদ সহ আটক ৩

বাগেরহাটের শরণখোলা থেকে মাসুম বিল্লাহ: 

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের দড়ির ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়। আটক শিকারিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আবুল শিকদারের ছেলে শাহদাত শিকদার (৩০), আ. মালেক খাঁনের ছেলে কাইউম খাঁন (২২) ও দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. ছত্তারের ছেলে জাকারিয়া (২৩)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার মজুমদারের নেতৃত্বে বনের পাঁচ নম্বর কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানকালে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্ততি কালে নৌকা, ফাঁদ সহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com