বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় দুই দিনে ২১ জন করোনায় আক্রান্ত

আগৈলঝাড়ায় দুই দিনে ২১ জন করোনায় আক্রান্ত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় গত দুই দিনে নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ২শত ৯৭ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, মঙ্গলবার ২২জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে হাসপাতাল ল্যাবে র‌্যাপিড ষ্টেটের মাধ্যমে ১৮ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৭ জন এবং জিন এক্সপার্ট মেশিনে ৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৩ জনসহ মোট ১০ জণ।

অন্যদিকে সোমবার ২১ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে হাসপাতাল ল্যাবে র‌্যাপিড ষ্টেটের মাধ্যমে ১৩ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৮জন এবং জিন এক্সপার্ট মেশিনে ৮জনের পরীক্ষায় ৩জনসহ মোট ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। দুই দিনে ২১জনের করোনা সনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে আইস্যুলেশনে রয়েছেন। আক্রান্তরা সবাই জ¦র, কাশি ও গলা ব্যাথা নিয়ে করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com