শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাঙ্গামাটিতে নিজের অস্ত্র দিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

রাঙ্গামাটিতে নিজের অস্ত্র দিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানিয়েছেন, শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনা ঘটায়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে। তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে। ‘তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি’ জানিয়েছেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।

 তিনি আরও জানান, লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com