বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ফেসবুকে পরকিয়ার সম্পর্ক গড়ে বগুড়ায় গৃহবধুকে গণধর্ষণ, আটক ৪

ফেসবুকে পরকিয়ার সম্পর্ক গড়ে বগুড়ায় গৃহবধুকে গণধর্ষণ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে গৃহবধুকে (২০) গণধর্ষণের অভিযোগে ৪ যুবককে আটক করেছে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনী। আটককৃতরা হলো, উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার আলম মিয়ার ছেলে রাব্বী (২০), ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯), রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে আরেফীন (৩০) ও তার ছোটভাই নিশাদ (২০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামের এক গৃহবধুর সাথে এবছরের ফেব্রুয়ারিতে ফেসবুকে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে আটককৃত রাব্বীর। সেই সম্পর্কের জের ধরে গত মঙ্গলবার বিকেলে রাব্বী ওই গৃহবধুকে ফোনে ডেকে এনে হিমেল নামে তার এক বন্ধুর ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে রাব্বী সহ তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও  ধারণ করে।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, চার জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রাব্বী নামের একজনকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। তদন্ত চলছে। এই জঘন্যতম অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com