বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মাধবপুরে গাঁজা পাচারের সময় ৩ বোনসহ আটক ৫

মাধবপুরে গাঁজা পাচারের সময় ৩ বোনসহ আটক ৫

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে আপন ৩ বোন সহ ৫ জন কে আটক করেছে।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, আজ (শনিবার) ভোরে মনতলা ক্যাম্পের সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ধর্মঘর – জগদীশপুর সড়কের দূলর্ভপুর নামক স্থানে অভিযান চালিয়ে  একটি সিএনজি আটক করে এর ভিতর তল্লাশী চালিয়ে ১৯ কেজি ৫ শ গ্রাম গাঁজা সহ ৩ আপন বোন কে আটক করে। আটককৃতরা হল ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন (৪৫) , সাফিয়া খাতুন (৫০) , পুতুল বেগম(৩০)। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অপরাধে সিএনজি চালক চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া (২৪) নামে একজন কে আটক করা হয়। অপরদিকে আজ সকালে  রাজেন্দ্রপুর ক্যাম্পের হাবিলদার নুরুল হকের নেতৃত্বে কৃষ্ণপুর রাস্তায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ সিএনজি চালক উপজেলার গোবিন্দপুর গ্রামের লিটন মিয়া কে আটক করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com