শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মমেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যান তারা। এরমেধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন।

রবিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ১১ হাজার ৪৯৫ জন আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৩১৩ জন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। মোট চিকিৎসা নিচ্ছেন ৪১১ জন। তাদের মধ্যে আইসিউতে আছেন ২২ জন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com