রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
খুলনার চার হাসপাতালে আরও ২৪ জনের মৃত্যু

খুলনার চার হাসপাতালে আরও ২৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) খুলনায় ১১ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

রবিবার (১৮ জুলাই) করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মিলে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের মহেশপুরের হোসনে আরা বেগম (৫০), পিরোজপুরের কাউখালীর হাসি রানী (৫০), খুলনার দিঘলিয়ার জাহানারা (৬০) ও নবিজা (৭০), যশোরের ঝিকরগাছার মুক্তা (৩০), খুলনার শিরোমনির মীর আব্দুল গফুর (৯০), বাগেরহাটের চাঁন মিয়া (৬৫) ও হাফিজ শেখ (৫৭)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগড়ার শামসুন্নাহার (৫৫) নামের দুই রোগী মারা গেছেন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার ৪ রোগী মারা গেছেন। তারা হলেন- খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), তেরখাদার জুনারীর দাউদ আলী তালুকদার (৮০), ফুলতলা শিরোমনির মিয়া মাহমুদুর রহমান (৯১) ও যশোর সদরের রোজি (৬৫)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দিঘলিয়ার সোলেমান (৮০), পাইকগাছার জমির উদ্দিন (৭৫) ও যশোরের কুতুবুদ্দিন (৬৬)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com