শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা আহত-১

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা আহত-১

সুমন খান ভিশন বাংলা ডটকম গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ট্রাকের চালক সালাউদ্দিন মিয়া (২৭) নামে একজন গুরতর আহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তি সালাউদ্দিন মিয়া কুমিল্লা দাউদকান্দি উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

রোববার সকাল ৯টার দিকে মেঘনা সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোবার সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে মেঘনা সেতুর উপর একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের রেলিংয়ে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের চালক সালাউদ্দিন মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com