শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
অস্ট্রেলিয়ায় ৬ জনে একজন নারী সঙ্গীর হাতে নিপীড়িত!

অস্ট্রেলিয়ায় ৬ জনে একজন নারী সঙ্গীর হাতে নিপীড়িত!

অস্ট্রেলিয়া প্রতি ছয় নারীর একজনকে শারীরিক বা যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। ওই নারীরা তাদের সঙ্গীদের দ্বারা যৌন নিপীড়িনের শিকার হয়েছেন। বুধবার ‘অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (এআইএইচডব্লিউ)’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হলো।

এআইএইচডব্লিউ জানায়, অস্ট্রেলিয়া পনেরো লাখেরও অধিক নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। প্রতি ছয় নারীর একজন সঙ্গীর হাতে যৌন হয়রানির শিকার হচ্ছেন। প্রতি চারজনের তিনজনই পুরুষের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। অন্যদিকে, প্রতি ১৬ পুরুষের একজন তাদের স্ত্রী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়ে থাকেন।

এআইএইচডব্লিউ’র মুখপাত্র লুইস ইয়র্ক বলেন, ‘নারীরা তাদের বাড়িতে ও আপনজনের হাতেই বেশি নির্যাতিত হয়।’

সংস্থাটি জানায়, প্রতি সপ্তাহে গড়ে একজন নারী ও প্রতি মাসে একজন পুরুষ তাদের বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে প্রাণ হারাচ্ছেন। নারীদের মধ্যে ৯৬ শতাংশই পুরুষ সঙ্গীর দ্বারা নির্যাতিত হয়েছেন।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com