শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস

২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক: ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২১ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দ‌ক্ষি‌ণের মেয়র এ প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাদসিক মেয়র বলেন, ‘ঢাকাবাসীর প্রতি নিবেদন করব, আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন, কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।’

শেখ তাপস বলেন, ‘ত্যাগের মহিমায় আজ দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

এর আগে নামাজ শেষে বায়তুল মোকাররমের খতিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট কালরাতে শাহাদাত বরণকারী সব শহীদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জাতীয় মসজিদের খতিব এ সময় করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার রহমত প্রার্থনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান এবং ঢাদসিক মেয়রের দুই ছেলে শেখ ফজলে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান প্রমুখ ঢাদসিক মেয়রের সাথে ঈদের প্রথম জামাতে  নামাজ আদায় করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com