শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নওগাঁয় এমকে ডিল ও ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

নওগাঁয় এমকে ডিল ও ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাপাহারে ৫ বোতল ফেন্সিডিল ও ৫৫ বোতল এমকে ডিলসহ ববিতা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত ববিতা বেগম উপজেলার পাতাড়ী কাশিয়াপাড়া গ্রামের আতাবুর রহমানের স্ত্রী।

শনিবার (২৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (এসআই) সাম মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাতাড়ী কাশিয়াপাড়া গ্রামে ববিতা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে চোরাই পথে আনা ৫ বোতল ফেন্সিডিল ও ৫৫ বোতল এমকে ডিলসহ মাদক কারবারে জড়িত থাকার অপরাধে ববিতা বেগমকে আটক করে পুলিশ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ববিতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com