বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
আগৈলঝাড়ায় রহস্যসজনক ভাবে এক ব্যক্তির মৃত্যু লাশ উদ্ধার করেছে পুলিশ

আগৈলঝাড়ায় রহস্যসজনক ভাবে এক ব্যক্তির মৃত্যু লাশ উদ্ধার করেছে পুলিশ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় নিজ বাড়ির বিছানায় রহস্যসজনক ভাবে শংকর কর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
থানার এসআই মো. মিজানুর রহমান জানান, রবিবার সকাল সাতটার দিকে খবর পেয়ে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত রাম চন্দ্র কর এর ছেলে শংকর করের (৫৫) নিজ বাড়ির খাটের উপর থেকে লাশ উদ্ধার করেন এসআই আলী হোসেন। শনিবার রাতে যে কোন সময়ে শংকর মারা যেতে পারেন বলে পুলিশের ধারনা। শংকরের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। তবে ঘটনার রাতে তার স্ত্রী বাবার বাড়িতে এবং ছেলে পাশের বাড়িতে ছিল। তার বৃদ্ধা মা আর শংকর বাড়িতে ছিল।
থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, শংকরের রহস্যজনক মৃত্যুতে রবিবার থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-১০(২৫.৭.২১)। শংকরের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সকালে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।####

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com