শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
জোয়ারের প্লাবিত বরিশালের নিন্মাঞ্চল

জোয়ারের প্লাবিত বরিশালের নিন্মাঞ্চল

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

জোয়ারের পানিতে তলিয়ে গেছে বরিশালের নিন্মাঞ্চল। বিপদসামীর ওপর দিয়ে বইছে কীর্তনখোলাসহ নয়টি নদীর পানি। জোয়ারের পানি ঢুকে পরেছে বরিশাল নগরীতে। প্লাবিত হয়েছে নগরীর অপোকৃত নিন্মাঞ্চল। ফলে দুর্ভোগে পরেছেন এসব এলাকার বাসিন্দারা।

নদীর পাড় উপচে জোয়ারের পানির সাথে ড্রেনের পানি যুক্ত হয়ে পানি ঢুকে পরেছে নগরীতে। শনিবার সকাল থেকে নদ-নদীর পানি বাড়তে শুরু করার পর ওইদিন সন্ধ্যার মধ্যে নগরীর রসুলপুর, ভাটিখানা, সাগরদী, ধানগবেষণা রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, স্টেডিয়াম কলোনি, সদর উপজেলার চরবাড়িয়া, লামছড়িসহ বিস্তীর্ণ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর নিন্মাঞ্চলের রাস্তা-ঘাট, অলিগলি পানিতে তলিয়ে গেছে।

পাউবো সূত্রে জানা গেছে, কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়া, সুরমা-মেঘনার মিলিত প্রবাহ, কচা, বিষখালী, বুড়িশ্বর-পায়রা নদীর মিলিত প্রবাহ এবং বরগুনায় বিষখালীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্ণিমার জোর কারণে বরিশাল অঞ্চলে নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়াসহ নয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর সহকারী প্রকৌশলী এআই জাবেদ বলেন, পূর্ণিমার জোর কারণে কীর্তনখোলাসহ এ অঞ্চলের নদ-নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। শনিবার সন্ধ্যায় কীর্তনখোলার পানি বিপৎসীমার ২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com