শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হিজলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হিজলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
জেলার হিজলা ও উজিরপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রবিবার সন্ধ্যায় হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ইব্রাহিম নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইব্রাহিম ওই এলাকার বাসিন্দা কামাল হোসেনের পুত্র।

একইদিন বিকেলে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের নানা দেলোয়ার ঘরামীর বাড়িতে বেড়াতে আসা চার বছরের আইমান নামের এক শিশু বাড়ির পাশের খালের পানিতে ডুবে মারা গেছে। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা মোঃ রাব্বি ইসলামের পুত্র। কয়েকদিন পূর্বে আইমান তার বাবা-মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com