শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় প্রশাসনের অভিযানে ব্যবসায়িদের জরিমান ও অবৈধ চায়না জাল জব্দ

আগৈলঝাড়ায় প্রশাসনের অভিযানে ব্যবসায়িদের জরিমান ও অবৈধ চায়না জাল জব্দ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা অমান্য করায় ব্যবসায়িদের জরিমানা ও অবৈধ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. ছিদ্দিকুর রহমান জানান, আইন শৃংখলা বাহিনীর সহায়তায় বুধবার বিকেলে থেকে সন্ধ্যাা পর্যন্ত উপজেলা সদর বাজার, বাইপাস মোড়, কান্দিরপাড় বাইপাস মোড়, জোবারপাড়, বড়মগরা, পয়সারহাট বাজার, ত্রিমুখী বাজার, কোদালধোঁয়া বাজার, পাকুরিতা বাজারসহ জনসমাগমস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম।
অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ২ হাজার টাকা অর্থদন্ডর রায় প্রদান করে তা আদায় করে আদালত।

অন্যদিকে একই দিন দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা, মোল্লাপাড়া এলাকার বিল থেকে ২শ মিটারের ৮টি অবৈধ চায়না জাল ও ২শ মিটারের ১টি অবৈধ ভেসাল জাল জব্দ করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর উপস্থিতিতে উপজেরা পরিষদ চত্তরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com