শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়ায় জুয়ার আসরেঅভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বগুড়ায় জুয়ার আসরেঅভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদর উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যার পর সদরের চারমাথা ভবের বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় একটি ঘরে জুয়ার আসর বসানো হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়ার র‍্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন। এ সময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, ৬টি মুঠোফোন, ১১টি সিম ও নগদ ২২ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পালশা এলাকার বাসিন্দা কাওছার (২৭), শিকারপুর পূর্বপাড়া এলাকার সুমন হোসেন (২৮), বাবু মিয়া (৩০), নিশিন্দারা পাইকারপাড়ার মিলন হোসেন (৩০), ঠনঠনিয়া পশ্চিমপাড়ার নজরুল ইসলাম সাদ্দাম (৩০), কৈঢ়র পূর্বপাড়ার ইউসুফ আলী (৩৮) ও বানদীঘি ইছাবপুর এলাকার বাসিন্দা খোকন মিয়া (২৫)।

র‍্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com