শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উজিরপুরে মুক্তিযোদ্ধা দেলোয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উজিরপুরে মুক্তিযোদ্ধা দেলোয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের সানুহার বাসষ্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, আব্দুল আউয়াল, হায়দার আলী শরীফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ তালুকদার প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধার হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী আজগর আলী সিপাহী ও জলিল সিপাহীর নেতৃত্বে তাদের ১০/১২ জন সহযোগিরা।###

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com