বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় করোনা সংক্রমনের হার কমেছে, ১১ জন শনাক্ত

আগৈলঝাড়ায় করোনা সংক্রমনের হার কমেছে, ১১ জন শনাক্ত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় করোনা সংক্রমনের হার কমেছে, তবে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৬শ ৫ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, মঙ্গলবার ৩৯ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে হাসপাতাল ল্যাবে র‌্যাপিড ষ্টেটের মাধ্যমে ১৬ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৪ জন এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ২৩ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৭ জনেরসহ মোট ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জন ব্যক্তি সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com