বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
চিত্রনায়িকা পরীমণি র‌্যাবের হাতে আটক

চিত্রনায়িকা পরীমণি র‌্যাবের হাতে আটক

নিজস্ব সংবাদদাতা: ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করেন র‍্যাব সদস্যরা।

র‍্যাবের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এখন র‍্যাব হেফাজতে আছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে বিকালে পরীমণির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। অভিযান চালানোর পর তাকে সেখান থেকে আটক করা হয়।

এর আগে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করেছে।

এর আগে র‍্যাব সদস্যরা যখন বাসায় প্রবেশের জন্য কলিং বেল চেপে যাচ্ছিলেন, তখন পরীমণি দরজা না খুলে বাসার ভেতর থেকে ফেসবুক লাইভে যান।

ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তাঁর বাসায় সাদা পোশাক পরা ব্যক্তিরা ভাঙচুর করছেন। এজন্য তিনি গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চান এবং তাঁকে রক্ষা করার আকুতি জানান।

পরীমণি বলেন, ওই ব্যক্তিরা বাসার গেট ভেঙে উপরে এসে বারবার কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তারা র‌্যাবের লোক বলে দাবি করছেন। তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারছি না।

ফেসবুক লাইভে দেখা যায়, দরজার বাইরে থেকে শব্দ আসছিল ‘আমরা র‍্যাব সদস্য’। এ কথা শুনেও ঘণ্টাখানেক দরজা বন্ধ রাখেন তিনি। পরে যখন তিনি গেট খুলে দেন তখন উপস্থিত র‍্যাব সদস্যদের উদ্দেশ্যে পরীমণি বলেন, ‘আমি ভয় পেয়েছি, তাই গেট খুলিনি। কী করব, আমার হুঁশ নেই’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com