শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে আরো ২৮ জনের মৃত্যু , আক্রান্ত ৬২৪ জন

বরিশালে আরো ২৮ জনের মৃত্যু , আক্রান্ত ৬২৪ জন

ভিশন বাংলা ডেস্ক: বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং বাকি ১৪ জন মারা গেছেন উপর্সগ নিয়ে। একই সময়ে মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬২৪ জন। গতকাল সকাল ৯টায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ২৮ জনের মৃত্যু হয়েছে। বরিশাল জেলায় ৫ জন, পটুয়াখালী ও ভোলায় ৪ জন করে এবং ঝালকাঠীতে ১ জন কারোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা জেলা উপজেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়েছে ২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। আক্রান্তদের মধ্যে বরিশালে ২০৩ জন, পটুয়াখালীতে ১২৭ জন, ভোলায় ১৫৬ জন, ঝালকাঠীতে ৪৫ জন, বরগুনায় ৪৯ জন এবং পিরোজপুরে ৪৪ জন।

স্বাস্থ্য বিভাগের হিসেবের অনুযায়ী, এ পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় এবং শেবাচিম হাসপাতালে চিকিৎসাধী একজাহার ৭০৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৮৬৪ জন এবং উপসর্গ নিয়ে ৮৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৮১ জনের মধ্যে করোনা আক্রান্ত ৩৩৬ জন এবং উপসর্গ নিয়ে ৮৪৫ জন মারা গেছেন। বিভাগের এ পর্যন্ত মোট আক্রন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৮৯ জন। বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে চার হাজার ৬৯৪ জন। বাকিরা বাসা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com