শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একদিনে ২৩ মৃত্যু

২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একদিনে ২৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনসহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে কোভিড রোগী শনাক্ত হয়েছেন ১৯৫ জন, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বেনিম্ন বলে জানা গেছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৮১৭ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৬১৮ জন।

শনিবার (৭ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কোভিডে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে বরিশালে তিনজন, ভোলায় তিনজন ও ঝালকাঠিতে দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৮১৭ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৬১৮ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com