শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
করোনায় বরিশাল বিভাগে আরও ১৪ জনের মৃত্যু

করোনায় বরিশাল বিভাগে আরও ১৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত সব মিলিয়ে বরিশাল বিভাগে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৬ জনে।

একই সময়ে কোভিডে আক্রান্ত হয়েছেন আরও ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১১৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে মোট ৩৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১২৬ জন নিয়ে মোট ১৬ হাজার ৪৪৯ জন, পটুয়াখালীতে নতুন ৫৮ জন নিয়ে মোট ৫ হাজার ৪৯৩ জন, ভোলায় নতুন ১১৮ জনসহ মোট ৫ হাজার ৪২৭ জন, পিরোজপুরে নতুন ৩২ জনসহ মোট ৪ হাজার ৯২৬ জন, বরগুনায় নতুন ২৭ জনসহ মোট ৩ হাজার ৪৪৩ জন ও ঝালকাঠিতে নতুন ১৬ জন নিয়ে মোট ৪ হাজার ৩৮১ জন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং কোভিড আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিডে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলামের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজন এবং করোনায় আক্রান্ত হয়ে কোভিড ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮৮৪ জন এবং কোভিড ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। তবে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮৮৪ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত শেবাচিমের কোভিড আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন ও কোভিড ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। কোভিড ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২০৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৬ জন কোভিড ওয়ার্ডে এবং ১৩৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শেবাচিম আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৩ জন কোভিড পরীক্ষা করান। এর মধ্যে পজিটিভ শনাক্তের হার ৩৪ দশমিক ৭১%।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com