ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

ইয়াবা সেবনের দায়ে কনস্টেবলসহ আটক চারজন কারাগারে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিনই ইয়াবা সেবনের সময় এক কনস্টেবলকে আটক করেছে নবগঠিত এ থানার পুলিশ। নগরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাঠ থেকে অন্য তিন ইয়াবাসেবীর সঙ্গে কনস্টেবল নাজিম উদ্দিনকে (৩০) আটক করা হয়েছে। তাদের শুক্রবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নাজিম জেলা পুলিশ লাইনে কর্মরত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি গ্রামে। আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলামের বরাত দিয়ে আরএমপির মুখপাত্র জানান, ইয়াবা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে স্কুল মাঠে অভিযান চালানো হয়। এ সময় ৪ যুবককে হাতেনাতে আটক করে থানায় নেয়া হয়। পরে নাজিম উদ্দিনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি আরো জানান, এই চারজনের বিরুদ্ধে আরএমপি অধ্যাদেশে একটি মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইয়াবা সেবনের দায়ে কনস্টেবলসহ আটক চারজন কারাগারে

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০১৮

featured Image
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিনই ইয়াবা সেবনের সময় এক কনস্টেবলকে আটক করেছে নবগঠিত এ থানার পুলিশ। নগরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাঠ থেকে অন্য তিন ইয়াবাসেবীর সঙ্গে কনস্টেবল নাজিম উদ্দিনকে (৩০) আটক করা হয়েছে। তাদের শুক্রবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নাজিম জেলা পুলিশ লাইনে কর্মরত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি গ্রামে। আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলামের বরাত দিয়ে আরএমপির মুখপাত্র জানান, ইয়াবা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে স্কুল মাঠে অভিযান চালানো হয়। এ সময় ৪ যুবককে হাতেনাতে আটক করে থানায় নেয়া হয়। পরে নাজিম উদ্দিনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি আরো জানান, এই চারজনের বিরুদ্ধে আরএমপি অধ্যাদেশে একটি মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত