বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মানিকগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

মানিকগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

বাবাকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ছেলে কাওছারক ছবি: সংগ্রহিত

ওমর ফারুক: মানিকগঞ্জের সিংগাইর অসুস্থ বাবা সেলিম হোসেন খোকনকে (৫০) হত্যার দায়ে ছেলে কাওছারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে বলে শুক্রবার জানিয়েছে।

উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে প্যারালাইসড রোগী সেলিম হোসেন খোকন হত্যার একমাত্র আসামি ছেলে কাওছার।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বাবাকে হত্যার দায় স্বীকার করেছেন বলে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা নিশ্চিত করেছেন। ওসি জানান, দ্রুত এ হত্যা মামলাটির চার্জশিট দেয়া হবে।

মামলা সূত্রে পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে খোকনকে হত্যা করে তার ছেলে কাওছার। এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার থানায় মামলা করার পর থেকে পলাতক ছিলেন কাওছার।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ খালিদ মনসুর সঙ্গীয় ফোর্স নিয়ে কাওছারকে গ্রেফতার করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com