শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
করোনা জয় করে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

করোনা জয় করে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসকে জয় করে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরেন তিনি। তখন বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনী সোফিয়া ও মারশিয়া। বাসায় ফিরে নাতনীদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে।

এর আগে গত সোমবার আবুল মাল আবদুল মুহিতের নমুনা পরীক্ষার ফল করোনা নেগেটিভ আসে। গত ২৭ জুলাই সাবেক অর্থমন্ত্রীর দেহে করোনা শনাক্ত হয়। ২৯ জুলাই তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com