শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
১৯৭১ সালের ৩রা মার্চ পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার

১৯৭১ সালের ৩রা মার্চ পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার

১৯৭১ সালের ৩রা মার্চ সারা দেশে পালিত হয় হরতাল। পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। ঠিক করা হয় বাংলাদেশের জাতীয় সংগীত। এ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঢাকায় দ্বিতীয় দিনের মতো এবং সারাদেশে প্রথম দিনের জন্য সর্বাত্মক হরতাল পালিত হয়।

১৯৭০ সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অভূতপূর্ব এ গণরায়ে ভীত হয়ে পড়ে পশ্চিম পাকিস্তানের সামরিক চক্র। তাই তারা টালবাহানা চালাতে থাকে ক্ষমতা হস্তান্তরে।

একইসঙ্গে চলে শাসন-শোষণ আর দমন-পীড়ন। আর এসব নানা ঘটনার হাত ধরেই আসে একাত্তরের উত্তাল মার্চ। বাঙালি জাতির জীবনে যা অগ্নিঝরা মার্চ হিসাবে পরিচিত। ১৯৭১-এর ৩ মার্চ ঘোষণা করা হয় স্বাধীনতার ইশতেহার।

আজ তেসরা মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঘোষিত হয় স্বাধীনতা সংগ্রামের পূর্ণাঙ্গ রূপরেখা। পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। এতে স্বাধীন বাংলাদেশের পতাকা, জাতীয় সংগীত এবং জাতীয় স্লোগান ঠিক করা হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় পার্লামেন্টরি পার্টিগুলোর নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক আহ্বান করলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

বিকেলে পল্টন ময়দানে জনসভায় বঙ্গবন্ধুর সামনে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহারে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাত কোটি মানুষের জন্য স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বলা হয় বাংলাদেশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com