ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বরিশালের ইউএনওর নামে ২ মামলা, তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদরের ইউএনও মু‌নিবুর রহমানের বিরুদ্ধে দুই মামলা আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২২ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত মামলাটি আমলে নিয়ে এ নির্দেশ দেন। এদিন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও বিসিসির কর্মচারী মো. বাবুল বাদী হয়ে ওই মামলা দুটি করেন। মামলার বাদীর পক্ষের আইনজীবী বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মামলায় ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে বিসিসির কাজে বাধা ও বিনা উসকানিতে কর্মচারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশ প্রদান, গুলিতে একাধিক ব্যক্তির অঙ্গহানি এবং ৩০ থেকে ৪০ জনকে আহত করার অভিযোগ আনা হয়। মামলায় ইউএনও ছাড়া ঘটনার দিন রাতে তার বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যসহ আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। প্রসঙ্গত, গত বুধবার রাতে নগরীতে অতিরিক্ত ব্যানার ফেস্টুন অপসারণের ঘটনায় পুলিশ ও আনসার সদস্যদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। ওই রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় সিটি মেয়রকে প্রধান আসামি করে ইউএনও নিজে বাদী হয়ে একটি ও পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। এতে প্রায় ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় কাউন্সিলরসহ এখন পর্যন্ত প্রায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বরিশালের ইউএনওর নামে ২ মামলা, তদন্তে পিবিআই

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২১

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত