বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন ভবন মালিককে জরিমানা

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন ভবন মালিককে জরিমানা

মো. মাসুদ আলম (ভ্রাম্যমাণ প্রতিনিধি):
নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মহানগরের আমলাপাড়া এলাকার এক ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে কোতোয়ালী(সদর) থানা পুলিশ।
এ সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com