বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
খুলনার রূপসায় ভুয়া ডাক্তারকে কারাদণ্ড, হাসপাতাল সীলগালা

খুলনার রূপসায় ভুয়া ডাক্তারকে কারাদণ্ড, হাসপাতাল সীলগালা

নিজস্ব প্রতিবেদক: রেজিস্ট্রেশন বিহীন এ্যালোপ্যাথিক চিকিৎসা পরিচালনার অভিযোগে খুলনার আরাফাত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের পরিচালক ভুয়া ডাক্তার জনৈক কামরুজ্জামানকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার দুপুরে জেলার রূপসা উপজেলাধীন নৈহাটি এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানটিতে র‌্যাব-৬ এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা। অভিযানে আরাফাত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের পরিচালক ভুয়া ডাক্তার জনৈক কামরুজ্জামানকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com