বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
যশোর পল্লী বিদ্রুৎ সমিতি ১. ঝিকরগাছায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোর পল্লী বিদ্রুৎ সমিতি ১. ঝিকরগাছায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বেনাপোল (যশোর ) প্রতিনিধিঃ  : শোকের মাসে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্মরণ করে ‘ঘরে ঘরে বিদ্যুতায়ন, ‘ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার ২শত অসহায় দুস্থ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার সকালে ঝিকরগাছা জোনাল অফিস কর্তৃক  শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ সহায়তা প্রদান করা হয়েছে। ঝিকরগাছাসহ যশোর সদর, চৌগাছা, শার্শা, বাঘারপাড়া উপজেলায় সর্বমোট ১২৫০টি অসহায় দুস্থ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
 এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন এজিএম মোঃ রুবেল রানাসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন বলেন, আমরা সবাই জানি. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গরীব-দুঃখী মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে বেঁচে নেই। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বঙ্গবন্ধুর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমি ও আমার দপ্তরের সকলের পক্ষ হতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com