বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
স্ত্রীর পরকীয়া প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীর পরকীয়া প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ার নয়াকান্দি গ্রামে পরকীয়া প্রেমিককে খুন করে থানায় গিয়ে স্বামী আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম স্বপন (৩৫)। স্বপনের সঙ্গে আরিফের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরেই পরিকল্পিতভাবে খুন করে আরিফ (২৫)। কুপিয়ে হত্যা করে গজারিয়া থানায় এসে আত্মসমর্পণ করে। এ সময় উত্তেজিত জনতার হাত থেকে আরিফকে রক্ষা করেন এসআই কামরুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। ওতপেতে থাকা আরিফ ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দির নয়াকান্দি গ্রামসংলগ্ন ব্রিজের ঢালে স্বপন পৌঁছামাত্র ধারালো চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে দৌড়ে গিয়ে ঘাতক আরিফ হোসেন থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত আসামি আরিফ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com