বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ফেসবুকে যৌনকর্মী বলে অপবাদ, ময়মনসিংহ থেকে একজন গ্রেপ্তার

ফেসবুকে যৌনকর্মী বলে অপবাদ, ময়মনসিংহ থেকে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীকে যৌনকর্মী উল্লেখ করে কুৎসা রটানোর অভিযোগে হাসান ফখরুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্টরা জানান, পুলিশ সদর দপ্তরে ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বলেন, হাসান ফখরুল নামে এক ব্যক্তি একই এলাকার অপর এক ব্যক্তির স্ত্রীকে জড়িয়ে নানা আজেবাজে কথা ফেসবুক পোস্টে লিখেছেন। পোস্টে দাবি করা হয়েছে- উল্লিখিত গৃহবধূ একজন পেশাদার যৌনকর্মী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করতে বলা হয়।

তিনি আরো বলেন, পুলিশের সহযোগিতার আশ্বাস পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com