বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ময়মনসিংহ মেডিকেলে আড়াই মাসে সর্বনিম্ন মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আড়াই মাসে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। যা গত আড়াই মাসে এই হাসপাতালে সর্বনিম্ন মৃত্যু।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। মৃত ব্যক্তি ময়মনসিংহ সদরের বাসিন্দা আব্দুল খালেক (৫২)।

তিনি জানান, করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে সাতজন ভর্তি হয়েছেন। এ নিয়ে ইউনিটটিতে মোট রোগী রয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে আইসিইউতে আটজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৭টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com