মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্কুল-কলেজে কোন দিন হবে কোন শ্রেণির ক্লাস

স্কুল-কলেজে কোন দিন হবে কোন শ্রেণির ক্লাস

খালেদা আক্তার কল্পনা:

করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হবে তা নিয়ে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে গাইডলাইন। শিক্ষার্থীদের তিন ফুট দূরত্ব রেখে শ্রেণিকক্ষে বসানো হবে।

২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন এবং ২০২২ সালের পরীক্ষার্থীদের দুই দিন করে ক্লাস নেওয়া হবে। এছাড়া অন্য শ্রেণিগুলোর ক্লাস একদিন করে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে নেওয়া হবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে একটি মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিগগিরই এটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে মাউশি সূত্রে।

নতুন ক্লাস রুটিনে দেখা গেছে, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার দুটি বিষয়ের চারটি ক্লাস নেওয়া হবে। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শনিবার ও রোববার দুটি বিষয়ের চারটি ক্লাস হবে।

এছাড়া ৬ষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, ৭ম শ্রেণির মঙ্গলবার, ৮ম শ্রেণির বুধবার ও ৯ম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেওয়া হবে। মাধ্যমিকের সকল স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

স্কুল-কলেজে প্রভাতী শিফট সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ও দিবা শিফট দুপুর ১২টা ৪০ মিনিটে শুরু হয়ে ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। দুটি শিফটের মধ্যবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য এক থেকে দেড় ঘণ্টা বিরতি দিতে হবে।

শিক্ষকরা মৌলিক ক্লাস রুটিনকে সাধুবাদ জানিয়েছেন। এটি অনুসরণ করে তারা ক্লাস করাতে সম্মতি প্রকাশ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com