বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ময়মনসিংহে মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

মায়ের ওপর হওয়া নির্যাতন সইতে না পেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহতের নাম আলী হোসেন (৫০)। তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে। আর আলীর ছেলে আরিফ হোসেন (২০) অনার্সে পড়ছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

ছেলের হাতে বাবার খুনের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন বলেন, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতের খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে ছেলে আরিফের সামনেই তার মাকে মারধর করেন আলী হোসেন। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। তবে কোনও কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com