বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
সুন্দরবনে অবৈধ চার ফিশিং ট্রলারসহ ৪৪ জেলে আটক

সুন্দরবনে অবৈধ চার ফিশিং ট্রলারসহ ৪৪ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহের আলী চর এলাকার একটি খাল থেকে পারমিট বিহীন চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জন জেলেকে আটক কেরেছে বনবিভাগ। সোমবার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বনবিভাগের বিশেষ বাহিনী ‘স্মার্ট’ দলের সদস্যরা তাদেরকে আটক করেন। এসব জেলে বনবিভাগের চোখ এবং সরককারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দুবলা ও মেহের আলীর চরসংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ করে আসছিলেন বলে জনিয়েছে বনবিভাগ।
বনবিভাগ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে ট্রলার নিয়ে মেহেরআলী খালে আশ্রয় নেয় এই অবৈধ জেলেরা। এ খবর টহলরত স্মার্ট দলের সদস্যরা জানতে পেরে ট্রলারের পাসপারমিট দেখতে চাইলে জেলেরা কিছুই দেখাতে পারেননি। পরে তাদেরকে আটক করে ট্রলারসহ দুবলা টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় জানান, জব্দকৃত ফিশিং ট্রলারগুলো হচ্ছে এফবি মায়ের দোয়া, এফবি মামা-ভাগ্নে, এফবি তাহিরা-১ এবং এফবি ইউসুফ। ট্রলার চারটির মালিক পিরোজপুরের রাজা মিয়া ও মোশারেফ হোসেন নামে দুই মৎস্য ব্যবসায়ীর। তবে ৪৪ জেলের নাম ঠিকানা জানাতে পরেননি তিনি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফীন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এসব জেলেরা দীর্ঘদিন ধরে সাগর ও সুন্দরবনরে বিভিন্ন এলাকায় চুরি করে মাছ শিকার করে আসছিলেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com