বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে হাবিবুর রহমান প্লাবন (১৮) নামে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামে।
জানা যায়, শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের রকিব উদ্দিন এর স্কুল পড়ুয়া মেয়ে রাজিয়া সুলতানার সাথে একই উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের তাইজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান প্লাবন এর প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা দু’জনই গোড়পাড়া মাধ্যমিক বিদ‍্যালয়র ১০ শ্রেণিতে পড়ে। বিষয়টি রাজিয়া সুলতানার পিতা রকিব উদ্দিন জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কৌশলে ঘটনার দিন হাবিবুর রহমান প্লাবনকে তার বাড়িতে ডেকে নিয়ে গোপন একটি ঘরে আটকে রেখে সন্ধ্যার পর থেকে গভীর রাত পযর্ন্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বেধড়ক পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরে খবর পেয়ে হাবিবুর রহমান প্লাবন এর বন্ধুরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ৫দিন চিকিৎসা শেষে জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়িতে ফিরেছে প্লাবন।
এব‍্যাপারে প্লাবনের পিতা তাইজুল ইসলাম জানান, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য বাড়িতে আটকে রেখে অমানুষিক ভাবে নির্যাতন চালিয়েছে রকিব। আমি থানায় অভিযোগ করেছি। আমি এ ঘটনার সুষ্ঠ  তদন্ত পূর্বক রকিব উদ্দিনের শাস্তির দাবি জানায়।
এ ব‍্যাপারে মেয়ের পিতা অভিযুক্ত রকিব উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে বিরক্ত করার কারণে আমি প্লাবন এবং তার বন্ধুদের বাড়িতে ডেকে আমার মেয়েকে বিরক্তি না করার জন্য নিষেধ করেছি। আমি কোন মার-ধর করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com