বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস: কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে গতিশীল করার প্রত্যয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আবু তাহের। এতে সভাপতিত্ব করেন পৌর কৃষক লীগের আহবায়ক মো. আব্দুল জলিল।

পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টুকুর সার্বিক পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সরকার জাহাঙ্গীর সিরাজী, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রতন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সদস্য আজহারুল ইসলাম ফকির রতন প্রমুখ।

সভায় আগামী দিনে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দ্রুত পৌর কৃষক লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com