বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেসনে ৫ম শ্রেনীর ছাএীকে দুই হাত বেধে ধর্ষন

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেসনে ৫ম শ্রেনীর ছাএীকে দুই হাত বেধে ধর্ষন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্টহাউজের টয়লেটে জানালার গ্রিলের সাথে দুই হাত বেঁধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মাহমুদুল হাসান সাগর (২৮) নামে রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী এক কর্মচারী সোমবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ধর্ষণকাণ্ড ঘটায়।

মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ টয়লেটের ছিটকিনি ভেঙ্গে মেয়েটিকে উদ্ধার করলেও সাগর কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় রাতেই ছাত্রীর ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মাহমুদুল হাসান সাগর কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী অভিযুক্ত মাহমুদুল হাসান সাগরের খালাতো বোন। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে সাগর মেয়েটিকে রেলস্টেশনে ডেকে আনে।

রেলস্টেশনের দ্বিতীয় তলায় ভিআইপি রেস্টহাউজে মেয়েটিকে নিয়ে গিয়ে সাগর রেস্টহাউজের দরজা বন্ধ করে দেয়। পরে রেস্টহাউজের টয়লেটের জানালার গ্রিলের সাথে মেয়েটির হাত বেঁধে সাগর তাকে ধর্ষণ করে।

মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ছিটকিনি ভেঙ্গে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় জানালার কার্নিশ বেয়ে সাগর পালিয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জয়নাল মিয়া জানান, তারা ঘটনার বিষয়টি জেনে সিসি ক্যামেরার ফুটেজ চেক করেছেন। মেয়েটিকে নিয়ে সাগরের রেস্টহাউজে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক জানান, অভিযুক্ত সাগর পলাতক রয়েছে। তাকে ধরতে রেলওয়ে পুলিশ অভিযান পরিচালনা করছে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com