বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
গজারিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৪ জনকে আটক করেছে পুলিশ

গজারিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৪ জনকে আটক করেছে পুলিশ

সুমন খান, ক্রাইম রিপোর্টারঃ- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ চারজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

৩০ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে, গজারিয়া থানার একটি চৌকস আভিযানিক দল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকায় এই অভিযান চালিয়ে ৮৫০ ক্যান বিদেশি বিয়ারসহ ৪ মাদক কারবারি ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলাধীন মেঘনা থানার মো. দুধ মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫), নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ  উপজেলার আ.মান্নান এর ছেলে মো.মনির হোসেন(৩০), মুন্সীগঞ্জ জেলাধীন গজারিয়া থানার তারা মিয়ার ছেলে বাদল (২০) ও মোহাম্মদ আলীর ছেলে মো. সৌরভ (২০)।

 

গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ১৩-৯০৪৩) দ্রুত গতিতে আসতে থাকলে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫০ ক্যান বিদেশি বিয়ারসহ ৪ মাদক কারবারিকে আটক করে। এসময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তারা মাদক সরবরাহ করতো বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com