বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

নিজস্ব প্রতিবেদক:  ময়মনসিংহের গৌরীপুরে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী মোঃ রফিকুল ইসলামকে (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রফিকুল ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। এর আগে বুধবার ভোরে রফিকুল নিজ বাড়িতে ধারাল দা দিয়ে ললিতা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে বুধবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে ফজরের নামায আদায় করতে যান রফিকুল ইসলাম। নামায শেষে বাড়ি ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেন তিনি। এ সময় ললিতা বেগম বিলম্বের কথা বললে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম ধারাল দা দিয়ে ললিতাকে কুপিয়ে গুরুতর আহত করে। নিহতের ছোট ভাই কাঞ্চন মিয়া জানান তার ভগ্নিপতি রফিকুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com