বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
মাধবপুরে বিজিবি’র পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

মাধবপুরে বিজিবি’র পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ)  বিজিবি।
শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্প এর হাবিলদার শাহাআলম এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী লাল টিলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৩১ হাজার টাকা সহ জজ মিয়া (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর সন্তুসপুর গ্রামের লাল মিয়ার পুত্র।
শুক্রবার সকল ৬টার দিকে অপর এক অভিযান চালিয়ে ধর্মঘর বিওপির জওয়ানদের একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪কেজি গাঁজা উদ্ধার করে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের( ৫৫ বিজিবি’র) অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com