বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
মানিকগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মানিকগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ওমর ফারুক:

মানিকগঞ্জের সিংগাইরে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সিংগাইর-চারিগ্রাম সড়কের দাশেরহাটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও গোল গলার সবুজ টি-শার্ট।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার সিংগাইর-চারিগ্রাম সড়কের দাশেরহাটি এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com